আড়াইহাজারের একটি আদর্শ ইউনিয়ন হাইজাদী

আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়ন একটি আদর্শ ইউনিয়নে পরিণত হয়েছে। শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, প্রাশাসনিক অবকাঠামোসহ সব ক্ষেত্রেই  উন্নয়নের কারণে সন্তুষ্ট এই ইউনিয়নের বাসিন্দারা। এখানে রয়েছে ১২ কক্ষবিশিষ্ট হাইজাদী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের দৃষ্টিনন্দন ভবন, সামনে মনোরম বাগান। হাইজাদী ইউপি চেয়ারম্যান আলী হোসেন জানান, উক্ত ইউনিয়নে উচ্চ বিদ্যালয় ২টি, প্রাথমিক বিদ্যালয় ১০টি, মাদরাসা ৩টি, এবতেদায়ি মাদরাসা ৩টি, মক্তব ৪০টি, মসজিদ ৭৬টি, স্যালো সেচ ৩৪টি, পাকা রাস্তা ২০ কিলোমিটার, কাঁচা রাস্তা ২২ কিলোমিটার, ব্রিজ ১১টি, কালভার্ট ১০টি, হাট-বাজার ৪টি। এছাড়া স্বাস্থ্য কেন্দ্র রয়েছে ১টি, কমিউনিটি ক্লিনিক ৩টি, রেজিস্ট্রার্ড ডাক্তার রয়েছেন ১৩ জন।