ধাঁধা

১

তিন অক্ষরের জিনিসটি ভাই

থাকে সবার ঘরে,

হয় সে অথৈ জল, কিংবা ধনুর শর

প্রথম অক্ষর কাটলে পরে তারে।

২

শীতকালে যার নেইকো মান

গ্রীষ্মকালে পায় সে সম্মান।

৩

কোন সে এক ফল রয়েছে মানব সংসারে

বোঁটা কেটে দিলে পরে বাড়ে সে দিনে দিনে।

 

সংগ্রহ: নাকী মুহম্মদ নাফীস আখতার

           কাকিনা, লালমনিরহাট