নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা ও পিআর নিয়ে সেশন আয়োজন করছে এফআইসিসি

নিউজিল্যান্ড বর্তমানে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের কাছে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে। তুলনামূলকভাবে স্বল্প টিউশন ফি, পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ এবং মাত্র দুই বছরেই স্থায়ী বসবাসের (পিআর) আবেদন করার সুবিধার কারণে দেশটি বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও।

মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য নিউজিল্যান্ডে পড়াশোনা একটি বাস্তবসম্মত বিকল্প, কারণ ভিসা আবেদন ফি ও প্রাথমিক খরচ তুলনামূলকভাবে কম। এসব দিক বিবেচনায় নিয়ে এফআইসিসি (এফআইসিসি) শিক্ষার্থীদের জন্য ‘নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা ও পিআর’ বিষয়ক বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯টায় একটি তথ্যবহুল সেশনের আয়োজন করতে যাচ্ছে।

এই সেশনে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিউজিল্যান্ডে পড়াশোনার সুযোগ, খরচ, কোর্স ও বিশ্ববিদ্যালয়ের তথ্যসহ স্থায়ী বসবাসের আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাবেন।

লাইভ  ক্লাসের  লিংক পেতে কমেন্টে দেওয়া  ইনভাইটেশন লিংকের  মাধ্যমে https://chat.whatsapp.com/Hasm67o4GAF0N6TE6wWXSJ?mode=ac_t এই গ্রুপে  জয়েন  করুন।