সাঙ্গাকারা-জয়াবর্ধনে-মুরালিধরন যুগ শেষে শ্রীলঙ্কা ক্রিকেটের বৃহত্তম তারকা ছিলেন তিনি। লম্বা সময় ধরে শ্রীলঙ্কার ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন লাসিথ মালিঙ্গা। গতকালকেরটিসহ ২২৬টি ওয়ানডে খেলেছেন তিনি। শ্রীলঙ্কাকে এনে দিয়েছেন অনেক আনন্দের উপলক্ষ্য। ৩০ টেস্ট খেলে এর আগেই অবসর নিয়েছেন সাদা পোশাকের ক্রিকেট থেকে। এবার বিদায় বলে দিলেন ওয়ানডে ক্রিকেটকেও। গতকাল শেষ ওয়ানডে খেলতে নেমেছিলেন। তার বিদায়ের সময়টাতে পুরো শ্রীলঙ্কাই ছিল আবেগাপ্লুত। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার আশা করেছেন তিনি। কিন্তু দলের বড় এই সৈনিককে ওয়ানডেতে গতকালই দেখলো শ্রীলঙ্কা।