মেয়েদের নিয়ে স্কুল রাগবি

বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় সোমবার পল্টন ময়দান মাঠে শুরু হবে মেয়েদের স্কুল রাগবি। ১২টি স্কুল রাগবি দল অংশগ্রহণ করবে। এই উপলক্ষ্যে গতকাল সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরেন কর্মকর্তারা।