চন্দনাইশে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গতকাল শুক্রবার থেকে তিন দিনব্যাপী শুরু হয়েছে ফলদ বৃক্ষমেলা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দোহাজারী হাইস্কুল মাঠে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী এমপি। চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার আ ন ম বদরুদ্দোজার সভাপতিত্বে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিবিদ স্মৃতি রানি সরকার, থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ইশতিয়াক আহমদ আরিফ, রূপায়ণ চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি মাস্টার হুমায়ুন কবির, মৃণাল কান্তি দাশ, আওয়ামী লীগ নেতা মুন্সী আবদুর রউফ, আবদুল শুক্কুর প্রমুখ।