নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ১৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ মোট ১২৯টি পদ শূন্য রয়েছে। এরমধ্যে ৩৪ জন প্রধান শিক্ষক, ৮৯ জন সহকারী শিক্ষক এবং ছয় জন প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের পদ শূন্য। ফলে বিদ্যালয়গুলোতে পাঠদান ব্যাহত হচ্ছে।
নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওবায়দুল্লাহ জানান, কলমাকান্দায় প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের পদ খুব দ্রুত পূরণ করা হবে। এর মধ্যে একটি নিয়োগ পরীক্ষাও হয়েছে।
ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের জন্য ৭৯ জন শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।