পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর সদিরাজপুরে পদ্মা নদীর শাখা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে চর সদিরাজপুরে পদ্মা নদীর শাখা নদীতে একটি ভাসমান লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে বন্যার পানিতে কবর ভেঙ্গে লাশটি পদ্মা নদী দিয়ে ভেসে এসেছে।