চীনে অন অ্যারাইভাল ভিসা পাবেন বাংলাদেশিরা

এখন থেকে বাংলাদেশের সাধারণ নাগরিকরা চীনের পৌঁছার পর ভিসা (অন অ্যারাইভাল) পাবেন।  সাধারণ পাসপোর্টধারী নাগরিকদের অন অ্যারাইভেল প্রদানের জন্য বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে ঢাকাস্থ চীনা দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত ৩১ নভেম্বর চিঠি (নোট ভার্বাল) দিয়ে জানিয়েছে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চীনা দূতাবাস জানায়, বাংলাদেশের নাগরিকগণ চীনে পোর্ট ভিসা/অন অ্যারাইভেল ভিসা সুবিধা পাবেন। জরুরি মানবিক প্রয়োজনে কারো চীনে ভ্রমণের প্রয়োজন হলে, জরুরি কাজে/ব্যবসার কাজে কারো চীনে যাওয়ার জন্য কারো আমন্ত্রণপত্র থাকলে, মেরামত কার্যের জন্য অথবা অন্যান্য জরুরি প্রয়োজনে, চাইনিজ ট্রাভেল এজেন্সির মাধ্যমে টুরিস্ট হিসেবে চীনে গমন করলে সংশ্লিষ্ট বিমানবন্দরে ‘পোর্ট ভিসা’র জন্য আবেদন করলে ভিসা পাবেন।

চীনের ‘পোর্ট ভিসা’ প্রতিবার ভ্রমণের শর্তে ৩০ দিন মেয়াদে প্রদান করা।  পাসপোর্টধারীদের জন্য উভয় দেশের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর আছে। বর্তমানে সকল প্রকারের পাসপোর্টধারীদের জন্য মালদ্বীপের সাথে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে। অফিসিয়াল, ডিপ্লোমেটিক উভয় পাসপোর্টধারীদের জন্য সিঙ্গাপুর, ভিয়েতনাম, কোরিয়া, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, কোরিয়া, তুরস্ক, ভারত ও চীনের সাথে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। এ ছাড়া, ইন্দোনেশিয়া বাংলাদেশি নাগরিকদেরকে ভিসা ব্যতীত স্বল্পমেয়াদে ভ্রমণের সুবিধা প্রদান করে থাকে।