কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক আসাদুজ্জামান জুমান ও মো. রিগান নামে দুই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ্ তমাল উভয়কে এই দণ্ড প্রদান করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, বৃহস্পতিবার রাতে জেলা শহরের রওশন আরা স্কুলের সামনে থেকে পুলিশ তাদেরকে আটক এবং ইয়াবা উদ্ধার করা হয়। পরে উভয়কে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানাসহ তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
এদিকে ইটনা থানার পুলিশ বৃহস্পতিবার বিকালে ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাজন মিয়া ওরফে আশরাফকে গ্রেফতার করেছে। তার বাড়ি ইটনা উপজেলার প্রজারকান্দা গ্রামে। এ ব্যাপারে ইটনা থানায় একটি মামলা হয়েছে।