চিলমারীতে মাদকসেবীর জরিমানা

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

চিলমারীতে মাদক সেবনের দায়ে দুই যুবকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাতে চিলমারী থানা পুলিশ উপজেলার কলেজ মোড় থেকে মণ্ডলপাড়া এলাকার নজির মণ্ডলের ছেলে কাজল মিয়া ও তহিজল সরকারের ছেলে আতাউর রহমান সানিকে মাদক সেবনের দায়ে আটক করে।

শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেকের ৫শ’ টাকা করে জরিমানা করেন।

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

টেরেডেস হোমস ফাউন্ডেশন কুড়িগ্রাম এর উদ্যোগে বন্যার্তদের মাঝে শুক্রবার ত্রাণ বিতরণ করা হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)’র সহায়তায় উপজেলা পরিষদ চত্বরে ৬ হাজার ৩শ ৩৭ জন বন্যার্তের মাঝে ত্রাণ হিসাবে জনপ্রতি ৫০ প্যাকেট করে বিস্কুট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আসমা বেগম, চিলমারী মডেল থানার এসআই ইসমাইল হোসেন, নির্বাহী অফিসারের সি এ জোবাইদুল ইসলাম প্রমুখ।