ইউপি উপনির্বাচনে জয় পেলেন যারা

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দি বিজয়ী হয়েছেন। বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউপি উপনির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়রত আলী সুহেল (কালাচান)।

উপজেলার পলাশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদে বিজয়ী হয়েছেন মনির হোসেন। দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডে সদস্য পদে উপনির্বাচনে সাব্বির আহমদ বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সদস্য পদে নির্বাচিত হয়েছেন রাহেল মিয়া।

মৌলভীবাজার প্রতিনিধি জানান, জেলার বড়লেখার সদর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সিরাজ উদ্দিন বিজয়ী হয়েছেন।