খাগড়াছড়িতে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে গরিব ও মেধাবী একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। জেলার সনাতনী সম্প্রদায়ভুক্ত ৮টি উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন কলেজে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত বিভিন্ন বিভাগের ১০০ জন শিক্ষার্থীকে এক সেট করে বই তুলে দেওয়া হয়। শুক্রবার সনাতন ছাত্র যুব পরিষদ ভবনে সংগঠনের সাংগঠনিক সম্পাদক পায়েল দাশের উপস্থাপনায় খাগড়াছড়ি জেলা পরিষদের অর্থায়নে বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি স্বপন ভট্টাচার্য। এতে প্রধান অতিথি ছিলেন— সংগঠনের প্রধান উপদেষ্ঠা প্রতিষ্ঠাতা সভাপতি রনজিত দে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও স্থায়ী সদস্য ব্যবসায়ী স্বপন দেবনাথ, শিক্ষক স্বপনচৌধুরী, ধনা চন্দ্র সেন ও সাংবাদিক তমাল দাশ লিটন ।