ছেলেধরা গুজবে আইন হাতে নেবেন না -----------রাজশাহীর এসপি

দেশের উন্নয়নবিরোধীরাই ছেলেধরা গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল্লাহ্। রাজশাহীতে ছেলেধরা গুজব প্রতিরোধে সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে শুক্রবার নিজ সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখায়ের আলম, সহকারী পুলিশ সুপার সুমন দেব ও সহকারী পুলিশ সুপার রুবেল আহমেদ।