কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে পেশাজীবী সংগঠনের সভা কাল

আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে পেশাজীবী সংগঠনসমূহের বৈঠক আগামীকাল রবিবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।