খিলগাঁওয়ে ডাকাতি চেষ্টার সময় দেশীয় অস্ত্রসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন—শরীফ, রকি, রাশেদ, রিমন ও রিয়াদ। অন্যদিকে আদাবরে ছিনতাই চেষ্টার সময় সুমন নামে এক যুবককে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাতে এসব অভিযান চালায় পুলিশ।
খিলগাঁও থানা পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে সিগমা হাসপাতাল রোড থেকে পাঁচ জনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তাদের কাছে পাওয়া গেছে দুটি চাপাতি ও তিনটি ছুরি। আদাবর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে শেখেরটেক এলাকা থেকে ছুরিসহ সুমনকে গ্রেফতার করা হয়। ছিনতাই চেষ্টার সময় এ অভিযান চালানো হয়। তার বিরুদ্ধে আদাবর থানায় মামলা হয়েছে।