‘হলদে পাখিদের টেস্ট কার্ড’ বিষয়ক প্রশিক্ষণ ও দীক্ষা দান অনুষ্ঠান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী গার্ল গাইডসের কর্মকাণ্ড আরো জোরদার ও সম্প্রসারণের লক্ষ্যে নারীদের সব শিক্ষাপ্রতিষ্ঠানে গার্ল গাইডসের শাখা খোলার জন্য গত বছর ২৯ জুলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তারই ধারাবাহিকতায় গত ২৩ জুলাই মাদারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখিদের টেস্ট কার্ড’ বিষয়ক প্রশিক্ষণ ও দীক্ষা দান সম্পর্কে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গার্ল গাইডসের ঢাকার আঞ্চলিক কমিশনার রওশন আরা বেগম। অতিথি ছিলেন ঢাকা জেলার রমনা অঞ্চলের কমিশনার তানজীল আক্তার, রমনা অঞ্চলের আহ্বায়ক তাহমীনা বানু, ট্রেনার কামরুন নাহার ও মাদারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম। সভা পরিচালনা করেন মাদারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজ্ঞ পাখি ফারহানা ফরহাদ। প্রধান অতিথি রওশন আরা বেগম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা প্রাথমিক পর্যায়ে হলদে পাখিদের টেস্ট কার্ড বিষয়ক প্রশিক্ষণ ও দীক্ষা দান উপলক্ষ্যে মাদারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভা করেছি।

ঢাকা বিভাগীয় উপ-পরিচালক ইন্দু ভূষণ দেব বলেন, ঢাকা বিভাগের বেশিরভাগ স্কুলে দুইটি করে কাব দল গঠন করা হয়েছে। পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, দুস্থ, প্রতিবন্ধী, বৃদ্ধ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এমনকি আমাদের বিদ্যুত্ সাশ্রয়েও জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিতে স্কাউটসরা পারদর্শিতা দেখিয়েছে। আমরা আশা করি হলদে পাখির সদস্যরাও স্কাউটস ও গার্ল গাইডসদের মতো কাজ করবে।—প্রেস বিজ্ঞপ্তি