আড়াইহাজারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আড়াইহাজার থানা পুলিশ মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে। শুক্রবার ভোরে উপজেলার শিবপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামের জমির আলীর ছেলে।

আড়াইহাজার থানার এ এস আই নকুল চন্দ্র দে জানান, দেলোয়ার  কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ডাকাতির সঙ্গেও জড়িত। দীর্ঘদিন ধরে সে এলাকার বাইরে ছিল। মাঝে মধ্যে এলাকায় এসে অপকর্ম করে আবার চলে যেত। ২০১৬ সালের একটি মাদক মামলায় তাকে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২ বছরের কারাদণ্ড প্রদান করে। এর পর থেকে সে পলাতক ছিল।