নবগঠিত ঢাকার বৃহত্তর ময়মনসিংহ কর্মজীবী সমিতির উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির প্রথম সভা গতকাল শুক্রবার রাজধানীর আইডিইবি ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুব হাসান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান।
সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, যার যার অবস্থান থেকে আঞ্চলিক উন্নয়নে কাজ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ বাস্তবায়ন অগ্রগতি ত্বরান্বিত হবে।
সভায় সমিতির ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উপদেষ্টা পরিষদে রয়েছেন আবুল কালাম আজাদ, মুখ্য সমন্বয়ক এসডিজি, প্রধানমন্ত্রীর কার্যালয়, জামালপুর, আব্দুল হান্নান, প্রধান প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, নেত্রকোনা, মেছবাহ উল আলম, সাবেক সিনিয়র সচিব, ময়মনসিংহ, ফয়জুর রহমান চৌধুরী, সাবেক সিনিয়র সচিব নেত্রকোনা, রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম, সচিব, মারিটাইম এফেয়ার্স, পররাষ্ট্র মন্ত্রণালয়, শেরপুর শফিক আলম মেহেদী, সাবেক সচিব, কিশোরগঞ্জ, হুমায়ুন খালিদ, সাবেক সচিব, টাঙ্গাইল, নজরুল ইসলাম, সচিব, সড়ক পরিবহন বিভাগ শেরপুর মো. আব্দুল্লাহ্, সাবেক সিনিয়র সচিব, জামালপুর, শামসুল আরেফিন, সাবেক সিনিয়র সচিব, ময়মনসিংহ, আফরোজা খান, সাবেক সচিব টাঙ্গাইল, মুখলেছুর রহমান পান্না, সাবেক অতিরিক্ত আইজিপি, জামালপুর, শফিউল আলম চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, পূবালী ব্যাংক লি., নেত্রকোনা। কার্যকরী কমিটিতে রয়েছেন, সভাপতি সাজ্জাদুল হাসান, সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, সিনিয়র সহ-সভাপতি মো. আবদুস সামাদ, সচিব, নৌ পরিবহন মন্ত্রণালয়। সহ-সভাপতি ড. মো. জাফর উদ্দিন, প্রদীপ রঞ্জন চক্রবর্তী, আতিকুল হক, ফসিউল্লাহ এবং ড. নুরুল আলম তালুকদার। সাধারণ সম্পাদক মো. মাহবুব হাসান শাহীন।—প্রেস বিজ্ঞপ্তি