হংকংয়ের বিতর্কিত প্রত্যর্পন বিল বাতিলের দাবিতে এবার আন্তর্জাতিক বিমানবন্দর অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা। তারা এবার ‘হংকংকে মুক্ত করো, হংকংকে স্বাধীন করো’ স্লোগান দিচ্ছে। এই বিক্ষোভ সহিংস রূপ নিতে পারে বিবেচনায় সিঙ্গাপুর তাদের নাগরিকদের হংকংয়ের কিছু স্থান এড়িয়ে চলতে বলেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, তাদের ফ্লাইট কার্যক্রম বিঘ্নিত হবে না। তবে তারা যাত্রীদের একটু আগেই ডিপারচার এরিয়ায় উপস্থিত হওয়ার পরামর্শ দিয়েছে। ১৯৯৭ সালে সাবেক ব্রিটিশ কলোনি হংকং চীনের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে গত কয়েক সপ্তাহ আগে দেশটির ইতিহাসের সবচেয়ে খারাপ রাজনৈতিক পরিস্থিতি শুরু হয়। - ওয়াশিংটন পোস্ট