কুমিল্লার দাউদকান্দিতে “বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম” ও “দাউদকান্দি নাগরিক ফোরাম”-এর যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিটেশ্বর এস.আর. উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি মো. নূরআলম ভূঁইয়া আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, এখন টিভি কুমিল্লা ব্যুরো চিফ খালেদ সাইফুল্লাহ, এসআই গাজী মোতাব্বির হোসেন এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক শরীফ প্রধান।
এছাড়াও বক্তব্য দেন মাওলানা হাবিব ইসলাম, মো. মিজানুর রহমান তালুকদার এবং এডভোকেট রাসেল রাফি।
আলোচনা শেষে ৩০০ শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। পরে বিদ্যালয়ের আঙিনায় একটি প্রতীকী বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়।