প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

গত ২৫ জুলাই আনন্দ বিনোদন পাতায় ‘ঘটনা-রটনা-গুঞ্জনে সোনিয়া’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের প্রতিবাদ করেছেন অভিনেত্রী ও উপস্থাপিকা সোনিয়া হোসেন। তিনি প্রতিবাদে উল্লেখ করেছেন যে, ওই সংবাদের তথ্য ও উপাত্ত ভুল ছিল। এতে তাঁর সুনাম ক্ষুণ্ন হয়েছে। ভুল তথ্য ব্যবহার করে সংবাদ লেখায় ওই সংবাদের লেখককে বহিষ্কার করা হয়েছে।

সংবাদটি প্রকাশিত হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

 

বিভাগীয় সম্পাদক

আনন্দ বিনোদন