নড়াইলে মাধ্যমিক পর্যায়ে স্কুল বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এই স্কুল বিতর্ক প্রতিযোগিতায় নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতায় রানারআপ হয়েছে চালিতাতলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়। নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আনজুমান আরা ও অতিরক্ত পুলিশ সুপার মো. ইমরান শেখ। শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষর্থী অভিক চক্রবর্ত্তী। চ্যাম্পিয়ন দলের অন্য দুই বিতার্কিক হলেন সুবর্ণ শামীম ও মুস্তাহিত মোকার্রমি।