হবিগঞ্জে জলাবদ্ধতা নিরসন, পুরাতন খোয়াই নদী পুনরুদ্ধারে নাগরিক উদ্যোগ ও নাগরিক অভিজ্ঞতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ। বাপা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের পরিচালনায় এতে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মো. জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত, বাপা কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরীফ জামিল, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন প্রমুখ। সভায় পরিত্যক্ত খোয়াই নদীকে দখলমুক্ত করে নান্দনিক করে তুলতে নানা প্রস্তাবনা দেয়া হয়।