ঠাকুরগাঁওয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁও সদর উপজেলায় ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় তার বাবা ও সত্ভাইকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি পশ্চিম মুন্সিপাড়া এলাকা থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত রফিকুল ইসলাম (৩৭) কচুবাড়ি পশ্চিম মুন্সিপাড়া এলাকার দবিরুল ইসলামের ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতেই নিহতের বাবা দবিরুল ইসলাম ও সত্ভাই সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

পুলিশের সুরতহাল রিপোর্টে রফিকুল ইসলামের কোমরের নিচ অংশে আঘাতের দাগ পাওয়া গেছে এবং সে সব দাগ থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ দেখা গেছে।

প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে সদর থানার ওসি আশিকুর রহমান।