আখাউড়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদ করার কারণে ইশা আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রীকে বেধড়ক পিটিয়েছে নেশাখোর বখাটেরা। গুরুতর আহত ইশা এখন আখাউড়া হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন। এ ঘটনায় শুক্রবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ১১টায় উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের হরিপুর গ্রামে। ইশা মনিয়ন্দ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, হূদয় একজন নেশাখোর বখাটে। তাকে ধরার জন্য কয়েকটি টিম মাঠে কাজ করছে। অচিরেই হূদয় গ্রেফতার হবে।