জেলা শহর মাইজদীতে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. রাজু (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী ছাত্রীর স্বজনদের অভিযোগে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজু মাইজদী বাজারের একটি উচ্চ বিদ্যালয়ে পিয়ন। এ ঘটনায় গতকাল শনিবার সকালে ওই ছাত্রীর বড় বোন বাদী হয়ে সুধারাম থানায় একটি মামলা দায়ের করেন।
সুধারাম মডেল থানার ওসি মো. নবীর হোসেন জানান, শুক্রবার রাতে থানায় জনানোর পর রাত ১২টায় অভিযান চালিয়ে রাজুকে স্টেশন রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে থানায় জিজ্ঞাসবাদ করা হচ্ে্ছ।