মানিকগঞ্জের সাত গুণীকে সংবর্ধনা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ইব্রাহিমপুর স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ইসা) উদ্যোগে সাত জন বিশিষ্ট গুণীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার বিকালে রাজধানীর আইডিইবি ভবন মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এ কে এম ফজলুর রহমান। সংগঠনের সভাপতি ডা. এইচ আই লুত্ফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শামসুর রহমান।

যাদের সংবর্ধনা দেওয়া হয় তারা হলেন সাহিত্য ও সংস্কৃতিতে নূর মোহাম্মদ ও আবুল পাশা চুন্নু,  মানব কল্যাণে আবুল ফজল দুস্ত মোহাম্মদ খান আলো,  জনপ্রশাসনে মো. আলমগীর, সমাজসেবায় মুহম্মদ আইউব খান, শিক্ষকতায় মোহাম্মদ আহমদ মোগল স্যার এবং প্রবাসে মহান মুক্তিযুদ্ধের সংগঠক কাজী মুজিবুর রহমান রাজা। —প্রেস বিজ্ঞপ্তি