রাজধানীর মিরপুরের বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজকে কিছু কম্পিউটার প্রদান করেছে কমার্শিয়াল ব্যাংক অব সিলোন। সম্প্রতি কলেজ ক্যাম্পাসে কমার্শিয়াল ব্যাংক অব সিলোনের চিফ অপারেটিং অফিসার নাজিথ মিয়োয়ানেজ কলেজ গভর্নিং বডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোর হাতে কম্পিউটারগুলো তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কমার্শিয়াল ব্যাংক অব সিলোনের কলম্বো প্রতিনিধি কপিলা লিয়ানাগা, এজিএম শাকির খসরু ও হেড অব পিএমডিএম উর্মি ইরানী খান, বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্টের কোষাধ্যক্ষ রিয়েল দেওয়ান, রেক্টর সজল চন্দ্র সরকার ও অধ্যক্ষ সুদীপ কুমার মন্ডল। -প্রেস বিজ্ঞপ্তি