এশিয়া কাপের সুপার ফোরের সূচি জেনে নিন

জল্পনা-কল্পনা শেষে নিশ্চিত হলো বাংলাদেশ দলের সুপার ফোরে খেলা। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে লিটন দাসদের যাত্রা এশিয়া কাপে দীর্ঘায়িত হলো।

বৃহস্পতিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গ্রুপ ‘বি’র শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারায় শ্রীলঙ্কা। টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান তোলে রশিদ খানের দল। জবাবে চারিথ আসালাঙ্কার নেতৃত্বাধীন লঙ্কানরা ৪ উইকেট হারিয়ে ৮ বল হাতে রেখেই ১৭১ রানের লক্ষ্যে পৌঁছে যায়।

গ্রুপ পর্ব শেষে তিন ম্যাচের সবগুলো জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে শ্রীলঙ্কা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। আফগানিস্তান ২ এবং হংকং শূন্য পয়েন্টে বিদায় নিয়েছে।

‘এ’ গ্রুপ থেকে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে ভারত ও পাকিস্তান। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও নবাগত ওমান বিদায় নিয়েছে আসর থেকে।

সুপার ফোরের সূচি

  • ২০ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (রাত ৮:৩০, দুবাই)

  • ২১ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান (রাত ৮:৩০, দুবাই)

  • ২৩ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা (রাত ৮:৩০, আবুধাবি)

  • ২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম ভারত (রাত ৮:৩০, দুবাই)

  • ২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম পাকিস্তান (রাত ৮:৩০, দুবাই)

  • ২৬ সেপ্টেম্বর: ভারত বনাম শ্রীলঙ্কা (রাত ৮:৩০, দুবাই)