মস্কোতে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিক্ষোভ, শতাধিক আটক

রাশিয়ার রাজধানী মস্কোতে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল শনিবারও বিরোধীরা বিক্ষোভ করেছেন। এই সময় শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে স্বতন্ত্র ও বিরোধী কিছু নেতাকে নিষিদ্ধ করেছে সরকার। প্রেসিডেন্ট পুতিন সরকারের দাবি, এসব নেতা ব্যালটে প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন। কিন্তু বিরোধী প্রার্থীরা সরকারের এই দাবি নাকচ করে দিয়েছেন। গতকালের বিক্ষোভে কয়েক হাজার সমর্থক অংশ নেন। -সিএনএন