ফরাসি মদের ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ফ্রান্সের তৈরি মদের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প এই হুমকি দেন। এর আগে ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট নামের আইনের আওতায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল ফ্রান্স। যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, এর ফলে অ্যাপল, ফেসবুক, আমাজন, গুগলের মতো বৃহত্ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বড় অঙ্কের শুল্ক গুণতে হবে। এর প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প ফরাসি মদে শুল্ক আরোপের হুমকি দেন। -রয়টার্স