তারকা বচন

এক সময় গান করলেও অনেক প্রতিযোগী গানের চর্চা ধরে রাখতে পারেননি। আমরা সারাদেশ চষে যাঁদের প্রতিযোগিতার জন্য খুঁজে বের করেছি তাঁদের অনেকে বিশ্বাস করতে পারেননি গৃহিণীদের নিয়ে এমন একটি আয়োজন হতে পারে। তারপরও সাহসী হয়ে এ আয়োজনে অংশ নিয়েছেন। খুব ভালো না গাইলেও অনেকে সাহসী হয়ে উঠেছেন কিছু করে দেখানোর জন্য। কেউ কেউ ভালো গাইলেও মূলপর্বে এসে বাদ পড়েছেন। নার্ভাস থাকার কারণেই প্রতিযোগিতায় ভালো গাইতে পারেননি। এরপরও যাঁরা মূলপর্বে এসেছেন তাঁরা যথেষ্ট সম্ভাবনাময়ী। গৃহিণীদের মধ্যে এত প্রতিভা ছড়িয়ে আছে এই রিয়েলিটি শো’র বিচারক হওয়ার আগ পর্যন্ত কল্পনাও করিনি।

 

নতুন রিয়্যালিটি শোতে বিচার হওয়া প্রসঙ্গে

সংগীতশিল্পী ফাহমিদা নবী