দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ডাকসু জিএস ফরহাদ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির জিএস এস এম ফরহাদ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

এস এম ফরহাদ বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি সনাতনী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশও।
 
তিনি আরও লিখেছেন, আমরা বিশ্বাস করি, এই উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সহাবস্থানের চেতনা আরও শক্তিশালী করবে এবং একটি শান্তিপূর্ণ, বৈচিত্র্যময় ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে অনুপ্রেরণা জোগাবে।