কমলগঞ্জে পুকুরে ডুবে কলেজছাত্রীর মৃত্যু

কমলগঞ্জে নিজবাড়ির পুকুরে ডুবে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৭টায় পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হলে এক ঘন্টা পর তার লাশ ভেসে ওঠে। রহিমপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত ছাত্রী সুইটি মালাকার (১৭) শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের একাদশ মানবিক বিভাগের ছাত্রী। সে লক্ষীপুর গ্রামের ইরেশ মালাকারের মেয়ে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, হয়ত ছাত্রীটি সাঁতার না জানার কারণে পুকুরে ডুবে মারা গেছে।