গোদাগাড়ীতে পানিতে পড়ে পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু

গোদাগাড়ীতে বিদ্যালয়ের খালের পানিতে পড়ে ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে টিফিনের সময় এ দুর্ঘটনা ঘটে।  সে উপজেলার সহাড়াগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ইমরান হোসেন (১২)। সহাড়াগাছি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সহাড়াগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেন জানান, বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ চলছে। এতে করে স্কুলের পাশেই বিম নির্মাণের জন্য খাল করা হয়েছে। দুপুরের টিফিনের সময় ইমরানসহ কয়েকজন ছেলে তাতে গোসল করতে নামে। এই সময় ইমরান হোসেন নিচে তলিয়ে যায়। অন্যরা এসে খবর পেয়ে খাল থেকে মৃত অবস্থায় এমরানকে তোলে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।