মাদারীপুরে গাঁজাসহ যুবক গ্রেফতার

ফরিদপুর-মাদারীপুর মহাসড়কের মস্তফাপুর বাসস্ট্যান্ডের কাছ থেকে ২৪ কেজি গাঁজাসহ আশরাফুল ইসলাম গ্রেফতার ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে প্রায় ৭ লক্ষাধিক টাকা মূল্যের এই গাঁজা উদ্ধার করে। এই ঘটনায় মাদারীপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. আসলাম হোসেনের নেতৃত্বে একটি টিম মস্তফাপুরে অপেক্ষা করতে থাকে। কাভার্ড ভ্যানটি ভাঙা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে দুটি বস্তা থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় ভ্যানটির চালক ভোলার উদয়পুর (রাস্তার মাথা) গ্রামের ছলেমান কাজীর ছেলে আশরাফুলকে গ্রেফতার করা হয়।