রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নে বিজিবি রাজানগর ৩৭ জোনের জওয়ানরা নগদ টাকাসহ সন্তু গ্রুপের পিসিজেএসএস-এর দুই চাঁদাবাজকে আটক করেছে। শনিবার রাতে লংগদু থানা সূত্রে এসব তথ্য জানা গেছে।
আটককৃতরা হলো—বরকল উপজেলার শুভলং ইউনিয়নের বিল্লাছড়া গ্রামের সুমতি চকমার ছেলে চয়ন মনি চাকমা এবং একই গ্রামের জান্নিমহন চাকমার ছেলে বিষণ্ন চাকমা। এসময় তাদের কাছ থেকে ৫৯ হাজার ৫০০ টাকা এবং একটি ব্যাগ উদ্ধার করা হয়।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি আইনে মামলা হবে।