নন-লাইফ ইন্স্যুরেন্সে কমিশনভিত্তিক কর্মচারী নিয়োগ দেওয়া যাবে না

কোনো নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কমিশন ভিত্তিতে কোনো কর্মচারী/ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া যাবে না। এ ধরনের নিয়োগ থাকলে তা ৩১ জুলাই, ২০১৯-এর মধ্যে বাতিল করতে হবে। শুধু বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের লাইসেন্সধারী এজেন্টকে ১৫ শতাংশ কমিশন পরিশোধ করতে হবে। শনিবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের সভাপতিত্বে নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সকল চেয়ারম্যান/ ভাইস-চেয়ারম্যান/ পরিচালকবৃন্দ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় ১৯ জুন, ১৫ শতাংশের অধিক কমিশন বন্ধের বিষয়ে সকল নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তসমূহ পর্যালোচনার জন্য শনিবার এই বৈঠকের আয়োজন করা হয়। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন কর্তৃক গৃহীত পদক্ষেপগুলি সভায় উপস্থিত সকল সদস্যকে অবহিত করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ব্রাঞ্চ ইনচার্জদের সঙ্গে সভা করে এসব সিদ্ধান্ত সংশ্লিষ্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ জানিয়ে দেওয়া হবে।—প্রেস বিজ্ঞপ্তি