কাস্তিয়ায় রাউলের প্রথম হার

আগের মৌসুমে রিয়াল অনূর্ধ্ব ১৫ দলের কোচ ছিলেন রাউল গঞ্জালেজ। চলতি মৌসুমে ক্লাবটির দ্বিতীয় সারির দল কাস্তিয়ার দায়িত্বে এসেছেন সাবেক রিয়াল স্ট্রাইকার। এসেই প্রাক মৌসুম প্রীতি ম্যাচে হারের কবলে পড়েছেন তিনি। স্প্যানিশ দ্বিতীয় বিভাগের লিগে নতুন উঠে আসা মিরান্দেসের বিপক্ষে হেরেছে রিয়াল মাদ্রিদ কাস্তিয়া। দলে নতুন আসা তাকেফুসো কুবো, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়রদের ছাড়াই খেলতে নামা কাস্তিয়া ২০ মিনিটেই পিছিয়ে পড়ে। বিরতির ঠিক পরেই ব্যবধান দ্বিগুণ করে মিরান্দেস। এরপর ব্যবধান কমিয়ে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয় কস্তিয়া। কিন্তু সমতাসূচক গোলের দেখা আর পায়নি তারা, ফলে ২-১ ব্যবধানে হেরেই ২০১৯-২০ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে রাউলের দল।