প্রথম ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি। গতকাল অবশ্য অধিনায়ক তামিম ইকবাল ১৯ রান করলেন। কিন্তু, আউট হওয়ার ধরনে নিজের ‘ধারাবাহিকতা’ ধরে রাখলেন। এই নিয়ে টানা ছয় ম্যাচে বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরলেন তামিম। বিশ্বকাপের আট ইনিংসের মধ্যে টানা চার ম্যাচে বোল্ড হয়েছিলেন তামিম। আর বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড, উইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের শেষ দুই ম্যাচেও বোল্ড হয়েই ফিরেছিলেন তামিম। চলতি বছর ১৭টি ওয়ানডে খেললেও এখন অবধি কোনো সেঞ্চুরি তো দূরের কথা, তামিম হাফ সেঞ্চুরি পেয়েছেন মাত্র তিনটি।