‘হারিয়ে যাওয়ার জন্য আসিনি’

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস দেশের খেলাধুলায় স্থায়ীভাবে থাকতে চায়।

তারা এরই মধ্যে ক্রীড়া কমপ্লেক্স করার উদ্যোগ নিয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকায় নিজেদের জমিতে ক্রীড়া প্রতিষ্ঠান নির্মাণ করবে। ফুটবল একাডেমি গড়ে তুলবে। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন, ‘আমরা চ্যাম্পিয়ন হয়ে হারিয়ে যাব, এটা ঠিক না। আমরা ক্রীড়াঙ্গনে কিছু দিতে এসেছি। হারিয়ে যাওয়ার জন্য আসিনি।’

একাধিক খেলার মাঠ গড়ে তোলা হচ্ছে। ফুটবল, হকি, ক্রিকেট, ফুটসাল, টেনিস, ব্যাডমিন্টন, ভলিবল, বাস্কেটবলসহ আরো খেলার আয়োজন করতে চায় তারা। খেলোয়াড়দের জন্য জিমনেসিয়াম, সুইমিংপুলসহ ক্রীড়াবিদের আবসিক টেন্ট রাখা হবে। ইমরুল হাসান জানিয়েছেন, ‘১৫০ কোটি থেকে ২০০ কোটি টাকা খরচা হবে আমাদের প্রকল্প বাস্তবায়নে।’