‘কৃষি যান্ত্রিকীকরণের জন্য ৩ হাজার ২০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ’

কৃষিকে লাভবান করতে হলে উত্পাদন খরচ কমানোর বিকল্প নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এজন্য যান্ত্রিকীকরণ অপরিহার্য। গতকাল রবিবার সচিবালয়ে মাসিক এডিপি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, কৃষি যান্ত্রিকীকরণের জন্য ইতিমধ্যে ৩ হাজার ২০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি কৃষির উন্নতিতে তরুণ বিজ্ঞানীদের আরো বেশি বেশি ভালো কাজ করার আহ্বান জানান। সেইসঙ্গে গবেষণা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনার কথা জানান।