অকাল বার্ধক্য প্রতিরোধ

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক বিভিন্ন পরিবর্তন দেখা দেওয়া স্বাভাবিক। তবে অনেকের ক্ষেত্রে তা বয়স বাড়ার আগেই লক্ষণীয়। নিজের অজান্তেই অল্প বয়সেই বার্ধক্যের ছাপ পড়ে যায় মুখমণ্ডলে। ত্বক কুঁচকে যাওয়া, চামড়ার ঢিলে ভাব, বলিরেখা, ভাঁজ পড়ে যাওয়া ইত্যাদি লক্ষণগুলো বার্ধক্যের জানান দেয় শরীরে। তবে যৌবনে বুড়িয়ে যাওয়ার এ লক্ষণগুলো থেকে বেঁচে থাকতে চাইলে অবশ্যই স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে। * দৈনন্দিন খাদ্য তালিকা হতে হবে পুষ্টিকর খাবারে সমৃদ্ধ। বাদাম, রঙিন শাক-সবজি, ফলমূল, পানি ইত্যাদি  খাবার আপনাকে অকাল বার্ধক্য থেকে দূরে রাখবে। * প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুম অবশ্যই প্রয়োজন। এতে চোখের নিচের কালো দাগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। * ধূমপান, মদ্যপানের মতো নেশাজাতীয় অভ্যাস থেকে দূরে থাকতে হবে। * ক্রমাগত মানসিক চাপ দেহে ক্ষতিকর প্রভাব ফেলে। তাই যতটা সম্ভব চাপমুক্ত থাকার চেষ্টা করা উচিত।

লেখক : চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ