মেজর (অব) জিয়াউদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত

গতকাল রবিবার পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে প্রখ্যাত মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে নবম সেক্টরের সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার মেজর (অব) জিয়াউদ্দিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়। মরহুমের প্রতিষ্ঠিত আফতাব উদ্দিন কলেজের উদ্যোগে পালিত কর্মসূচির মধ্যে রয়েছে সকালে কলেজ প্রাঙ্গণে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, পারিবারিক জামে মসজিদে কোরআন খতম, কলেজ থেকে সমাধিস্থল পর্যন্ত শোকর্যালি, এরপর কলেজ মিলনায়তনে মরহুমের কর্মজীবনের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও দোয়া-মাহফিল। কলেজ মিলনায়তনে অধ্যক্ষ সহদেব চন্দ্র পালের সভাপতিত্বে মেজর জিয়ার কর্মময় জীবনের ওপরে আলোচনা করেন প্রধান অতিথি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও মরহুমের সহধর্মিণী কানিজ মাহমুদা আহমেদ, অধ্যক্ষ (অব) নরেন্দ্র নাথ রায়, গৌতম চৌধুরী, কাজী রুহিয়া বেগম হাসি, এম এ রব্বানী ফিরোজ, অ্যাডভোকেট মাহমুদ হোসেন, মুনিরুজ্জামান নাসিম আলী, জিয়াউল আহসান, অ্যাডভোকেট শহীদুল্লাহ খান, মরহুমের পুত্র জাহিদ উদ্দিন আহমেদ অভিক, উপাধ্যক্ষ লুত্ফর রহমান, সহ-অধ্যাপক আব্দুর রাজ্জাক, শিরীনা আফরোজ প্রমুখ। সকালে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক ও কাউন্সিলরবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ এবং আফতাব উদ্দিন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।