আগামী ২৬ অক্টোবর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হবে। ভর্তি পরীক্ষা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। গতকাল ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার।
সভায় উপস্থিত ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. শংকর লাল সাহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ, আইসিটি সেলের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী এবং ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোসাইন।