গৌরীপুরে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতকারী বখাটে চট্টগ্রাম থেকে গ্রেফতার

ময়মনসিংহের গৌরীপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এবং উত্ত্যক্তের ঘটনায় প্রতিবাদ করায় ৯ম শ্রেণির ছাত্রী পাপিয়া সুলতানাকে (১৪) ছুরিকাঘাতকারী বখাটে যুবক জহিরুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে গৌরীপুর থানার পুলিশ। গত শনিবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। খুব দ্রুত এই বখাটের গ্রেফতারের খবরে পুলিশের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজন।

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এবং উত্ত্যক্তের ঘটনায় প্রতিবাদ করায় কোচিংয়ে যাওয়ার পথে গত বৃহস্পতিবার ভোরে স্থানীয় ডক্টর এম আর করিম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী পাপিয়া সুলতানাকে ছুরিকাঘাত করে।