রাশিয়ায় সরকারবিরোধী সমাবেশ থেকে আটক সহস্রাধিক

রাশিয়ার রাজধানী মস্কোয় সরকার বিরোধী সমাবেশ থেকে এক হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। স্থানীয় সিটি হল এলাকা থেকে বিক্ষোভকারীদের টানতে টানতে ধরে নিয়ে যায়। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটাও করা হয়। মস্কোর মেয়র নির্বাচনে অংশ নিতে বিরোধী দলগুলোর প্রার্থীদের বাধা দেওয়ার প্রতিবাদে রাশিয়ার বিরোধীদলের নেতা অ্যালেক্সি নাভালনির ডাকে ওই বিক্ষোভ হয়। যদিও নাভালনি নিজে বিক্ষোভ সমাবেশে অংশ নিতে পারেননি। বিক্ষোভের ডাক দেওয়ার পর গত বুধবারই পুলিশ তাকে গ্রেপ্তার করে ৩০ দিনের জন্য কারাগারে পাঠিয়ে দিয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর মস্কোয় মেয়র নির্বাচন হবে। -বিবিসি