লিবিয়ায় হাসপাতালে বিমান হামলায় পাঁচ চিকিত্সক নিহত

লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণের একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত পাঁচজন চিকিত্সক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন। গতকাল রবিবার দেশটির জাতিসংঘ সমর্থিত সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। খলিফা হাফতার নেতৃত্বাধীন দেশটির সশস্ত্রগোষ্ঠী লিবীয় ন্যাশনাল আর্মি (এলএনএ) হাসপাতালে এই বিমান হামলা চালিয়েছে বলে লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র দাবি করেন। তবে এ ব্যাপারে এলএনএ গোষ্ঠীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।