বিশ্ববিখ্যাত স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ২০২৫ সালের ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শুরু করেছে। এ প্রোগ্রামের মাধ্যমে প্রযুক্তি, ব্যবসা ও বিনোদন খাতে কাজ করে বিশ্বজুড়ে তরুণ শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
ইন্টার্নশিপ চলাকালে অংশগ্রহণকারীরা নেটফ্লিক্সের অভিজ্ঞ পেশাদারদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পারবেন।
ইন্টার্নশিপের সময়কাল ও স্থান
সাধারণত ১২ সপ্তাহ মেয়াদি এই সামার ইন্টার্নশিপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, ভারত, পোল্যান্ড ও জাপানে। অধিকাংশ পজিশন ইঞ্জিনিয়ারিং ও ডেটা অ্যান্ড ইনসাইটস বিভাগে হলেও কনটেন্ট, ফাইন্যান্স ও স্ট্র্যাটেজি, মার্কেটিং এবং প্রোগ্রাম ম্যানেজমেন্টের মতো বিভাগেও সুযোগ রয়েছে।
আবেদনের যোগ্যতা
– আবেদনকারীদের স্নাতক, স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত থাকতে হবে।
– প্রতিটি পজিশনের জন্য আলাদা যোগ্যতা ও শর্ত প্রযোজ্য।
– ইন্টার্নশিপগুলো অনসাইট হবে, তাই নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট সময়ের জন্য উপস্থিত থাকতে হবে।
ইন্টার্নদের জন্য সুবিধা
– নেটফ্লিক্সের উদ্ভাবনী কর্মপরিবেশে কাজের অভিজ্ঞতা।
– বাস্তব প্রকল্পে অংশ নিয়ে কোম্পানির ভবিষ্যৎ গঠনে অবদান রাখার সুযোগ।
– অভিজ্ঞ পেশাদারদের কাছ থেকে সরাসরি মেন্টরশিপ ও গাইডলাইন।
– এটি একটি Paid Internship, অর্থাৎ ইন্টার্নরা পারিশ্রমিক পাবেন।
– প্রযুক্তি ও বিনোদন খাতে গভীর জ্ঞান অর্জনের পাশাপাশি পেশাগত নেটওয়ার্ক তৈরির সুযোগ।
আবেদনপ্রক্রিয়া
– আগ্রহী প্রার্থীরা নেটফ্লিক্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন।
– আবেদন করার আগে প্রতিটি পজিশনের যোগ্যতা ও শর্ত ভালোভাবে যাচাই করতে হবে।
– বর্তমানে Software Engineer Intern পজিশনের জন্য আবেদন গ্রহণ চলছে।
– ইন্টার্নশিপের পজিশনগুলো ধাপে ধাপে প্রকাশিত হয়, যা সাধারণত গ্রীষ্মের শেষ দিকে শুরু হয়ে পরের বছরের মার্চ পর্যন্ত চলে।
– আবেদন খোলার সঙ্গে সঙ্গে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তাই আগ্রহী প্রার্থীদের যত দ্রুত সম্ভব আবেদন করার পরামর্শ দিয়েছে নেটফ্লিক্স।
বিস্তারিত জানতে ও আবেদন করতে নেটফ্লিক্সের ওয়েবসাইটে ক্লিক করুন